২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটগ্রহণ পরবর্তী সমীক্ষা: বামফ্রন্ট বড় ব্যবধানে এগিয়ে, মমতার প্রত্যাখ্যান

অবাধ ও সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুশী হলেও এক্সিট’পোল সমীক্ষার ফলাফলে মোটেও খুশী নয় ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো। সমীক্ষায় বিরোধীদের ভাগ্যে চরম অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এ´িট পোলে আস্থা নেই জানিয়ে এ সমীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করেছেন মমতা ব্যানার্জী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার এবং স্টার আনন্দ চ্যানেল যৌথ ভাবে এক্সিট পোল সমীক্ষা চালায়। সমীক্ষা দেখা গেছে, ক্ষমতাসীন বামফ্রন্ট পেতে যাচ্ছে ৪০টি আসন। কংগ্রেস পাচ্ছে ৩ টি এবং তৃণমূল কংগ্রেস ও নির্দল পার্টি পাচ্ছে ১ টি করে আসন।

পুরুলিয়া বাঁকুরা এবং পশ্চিম মেদেনীপুরের তিন জেলায় ৪৫ বিধানসভা আসনে সোমবার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন ভোটারদের সঙ্গে কথা বলেই এই সমীক্ষা চালানো হয়।

যদিও বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সিট পোল সমীক্ষায় কোন আস্থা নেই। তিনি মঙ্গলবার বিডিনিউজকে বলেন, ক্ষমতাসীন বামফ্রন্ট মিডিয়াকে তার প্রভাব খাটিয়ে ব্যবহার করেছে। মূলত তার জন্যই মিডিয়া গুলো বামফ্রন্টের পক্ষ নিয়ে বিরোধীদের ঘায়েল করতে মাঠে নেমেছে। তিনি জোর দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসই এবার ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে।

এদিকে, কেশপুর, লালগড়সহ বেশ কিছু এলাকায় সোমবার রাত ১১ টা পর্যন্ত ভোট হয়েছে।

সূত্র জানায়, বিকাল পাঁচটার মধ্যেই ভোটারদের লাইন ’সিল’ করে দেয়া হলেও অনেক ভোটার ভোট শেষ হওয়ার আগে লাইনে দাঁড়ান তাই তাদের ভোট নিশ্চিত করতে বুথে ১১ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

শুধু তাই নয়, বাঁকুড়া এবং পুরুলিয়ার বেশ কয়েকটি বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তিন জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের অধিকাংশ বুথেই ৭০ থেকে ৮৫ শতাংশ ভোট পড়েছে বলেও কমিশন সাংবাদিকদের জানায়।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন প্রথম দফা ভোটের পর একটি মূল্যায়ন বৈঠকে উপস্থিত কর্মকর্তাও স্বীকার করেন, ভোট দিতে আসা প্রত্যেক ভোটারের কাছে বৈধ পরিচয়পত্র ছিল।