রাজশাহীতে গ্যাসের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে
রাজশাহী মহানগরীতে পাইপ-লাইনে গ্যাস সরবরাহের দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। গ্যাস আন্দোলন পরিষদ এই হরতাল আহবান করে। আওয়ামী লীগসহ ১৪ দল এই হরতালে সমর্থন দিয়েছে।
গ্যাস আন্দোলন পরিষদ হরতালের সমর্থনে সকালে মিছিল বের করেছে। হরতাল চলাকালে নগরীর বিভিন্ন রাস্তায় ভারি কোন যানবাহন চলাচল করছে না।
তবে কিছু সংখ্যক রিক্সা চলাচল করছে। বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। হরতালের কারণে স্কুল-কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
