জামাতের সঙ্গে আলোচনায় বসা আর শায়েখ রহমানের সাথে আলোচনা করা একই কথা: শেখ হাসিনা
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে জামাতের সঙ্গে আলোচনায় বসা আর শায়েখ রহমানের আলোচনা করা একই কথা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সোমবার আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, জামাত ও শিবিরের মদতেই দেশে জঙ্গীবাদী ঘটনা ঘটেছে।
নির্বিচারে মানুষ হত্যা ও সাংবাদিক নিযাতনের কথা উল্লেখ করে সংসদে বিরোধী দলীয় নেতা বলেন, এই সরকারকে জবাবদিহি করতে হবে কেন সাংবাদিকদের ওপর নির্যাতন চালানো হয়েছে।
তিনি বলেন এ সরকারে হাতে ১৪ জন সাংবাদিক নিহত ও ২৫০০ সাংবাদিক আহত ও নির্যাতিত হয়েছে।
দেশের প্রশাসন ও পুলিশের উদেশ্য করে শেখ হাসিনা বলেন, দুনীতিবাজ একটি পরিবার এবং কয়েকজন মন্ত্রীর হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের রক্ষার তারা জনগনের বিরুদ্ধে দাড়াবে না পক্ষে দাঁড়াবে এ ব্যাপারে সিদ্বান্ত নিতে হবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকতা ও পাকিস্তানী হানাদারদের মৃত্যুতে কোন প্রোটকল অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন?
তিনি বলেন, কানসাটে জনগণের কাছে সরকারের পরাজয় ঘটেছে। বিদ্যুতের দাবি করার কারণে ২০ জন সাধারণ মানুষকে হত্যা করা হলো অথচ প্রধানমন্ত্রী বলেন বিদ্যুত ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জোহরা তাজউদ্দিন আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন খান আলমগীর, শেখ সেলিম, মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদের সচিব এইচ টি ইনাম, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া। সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর।
প্রধানমন্ত্রী উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছেন বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পাঁচ জনের সিন্ডিকেটের কারণে ২৬ টাকার চিনি জনগণকে ৭০ টাকায় কিনতে হচ্ছে।
খালেদা--নিজামী সরকার পুরানো প্রভুদের দাসত্ব ভুলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় মুজিবনগর দিবস পালন না করার কারণে এ সরকারকে জবাবদিহিতা করতে হবে।
জোহরা তাজউদ্দিন আহমেদ বলেন, আজ রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্রদ্রোহীরাই।
সাবেক তত্বাবধায়ক সরকার প্রধান মুহাম্মদ হাবিবুর রহমান শেলীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে সাম্প্রতিক উক্তির কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বুদ্ধিজীবিদের এমন প্রশ্ন তোলা উচিত নয় যাতে জাতি বিভ্রান্ত হয়।
১৯ এপ্রিল প্রধানমন্ত্রী কার্যালয়ে অবস্থান কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এ কর্মসূচিতে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হলে কানসাট পরিস্থিতির সৃষ্টি হবে।
ওবায়েদুল কাদের বলেন, সরকার তার নিজের ভার্বমূতি বাড়ানোর জন্য প্রতি মাসে লক্ষাধিক ডলার খরচ করে লবিষ্ট নিয়োগ করেছে, অথচ জানেনা, আন্তজার্তিক অনুষ্ঠানে প্রকাশ্য দিবালোক সাংবাদিকদের পিটিয়ে এবং কানসাটে ২০ জন সাধারণ মানুষ হত্যা করে ভাবমুর্তি বাড়ানো যায় না।
তিনি বলেন সরকার নিজেই নিজের ভাবমুর্তি নষ্ট করছে।
