২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর পুলিশের সহিংসতায় তীব্র নিন্দা জানিয়েছে এসসিবিএ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে রোববার সাংবাদিকদের ওপর পুলিশের নৃশংস হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডেপুটি কমিশনার (ডিসি) আলী আকবর ও দায়ী অন্যান্য পুলিশ কমিশনারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

সোমবার এসসিবিএ’র এক বৈঠকে ন্যক্কারজনক এ ঘটনায় সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এছাড়া দায়ী পুলিশদের বরখাস্ত করাসহ শাস্তি প্রদান এবং সাংবাদিকদের ক্ষতিপূরণ দানেরও দাবি জানানো হয়।

আইনজীবী সমিতির চেয়ারম্যান ব্যারিস্টার আমীর--উল-- ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সাবেক এসসিবিএ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাড. মাহবুবে আলম, অ্যাড. ওজায়ের  ফারুক, অ্যাড. আবুল বাসেত মজুমদার, এসসিবিএ সম্পাদক অ্যাড. এএম আমিনুদ্দিন, সাবেক সম্পাদক অ্যাড. এম ইনায়েতুর রহিম, অ্যাড. বশির আহমেদ, অ্যাড. মাহবুব আলী, অ্যাড. আজহারুল্লাহ ভূইয়া, অ্যাড. মোহাম্মদ সেলিম, অ্যাড. এসএম রোজাউল করিম সভায় বক্তব্য রাখেন।

অপরদিকে, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সভাপতি অ্যাড. মঞ্জিল মুর্শিদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।