২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সরবরাহের দাবিতে মঙ্গলবার রাজশাহীতে পূর্ণ দিবস হরতাল

রাজশাহী গ্যাস আন্দোলন পরিষদ গ্যাস সরবরাহের দাবিতে ১৮ এপ্রিল মঙ্গলবার রাজশাহীতে পূর্ণ দিবস হরতাল ডেকেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

‘ভোটের আগে গ্যাস চাই, নইলে এবার ভোট নাই’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী গ্যাস আন্দোলন পরিষদ এ হরতালের ডাক দেয়।

গ্যাস আন্দোলনের আহবায়ক মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন সোমবার বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি এখন রাজশাহীবাসীর গণ দাবিতে রূপ নিয়েছে।

তিনি বলেন, গ্যাসের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি মঙ্গলবারের হরতাল সফল করার জন্যে রাজশাহী বাসীর প্রতি আহবান জানান।

মঙ্গবারের হরতালের সমর্থনে সোমবার গ্যাস আন্দোলনের ব্যানারে নগরীর বিভিন্ন রাস্তায় রাস্তায় বিক্ষোভ মিছিল হয়।

এর আগে একই দাবিতে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডাকে ৯ এপ্রিল রাজশাহীতে স্বতঃস্ফূর্তভাবে পূর্ণ দিবস হরতাল পালিত হয়।