২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক: আদালত অবমাননা আইনসহ বেশ কয়েকটি আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার আদালত অবমাননা আইন ২০০৬ সহ বেশ কয়েকটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 05:48 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে ‘আদালত অবমাননা আইন ২০০৬’ এর খসড়া অনুমোদন ছাড়াও দেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রেখে কেবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনার উদ্দেশে ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬’ এর খসড়া বৈঠকে অনুমোদন করা হয়।

বৈঠকে ‘বাংলাদেশ অ্যাক্রিডিটেশন আইন ২০০৬’ এর খসড়াও অনুমোদন করা হয়।

এছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন ২০০৬’ এর খসড়া বৈঠকে অনুমোদন করা হয়।

মন্ত্রিসভার সদস্যরা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রীরা ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।