২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে আওয়ামী লীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকার দোহারে রোববার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

তিনি সোমবার এক বিবৃতিতে বলেন, ক্ষমতাসীন বিএনপি’র সশস্ত্র সন্ত্রাসীরা সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা বা পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা অব্যাহত রেখেছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা দোহার থানায় মামলা করতে গেলে তাদের মামলা নেওয়া হয়নি বরং তাদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠায় রোববার সশস্ত্র বিএনপি’র সন্ত্রাসীরা হামলা চালায়। এতে দোহার আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলসহ ৫০ জন আহত হয়।