বাংলাদেশ-চীন বার্ষিক দ্বিপক্ষীয় সভায় যোগ দিতে সোমবার বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব
পররাষ্ট্রসচিব হেমায়েতউদ্দিন সোমবার অষ্টম বাংলাদেশ--চীন বার্ষিক দ্বিপক্ষীয় সভায় যোগ দিতে সোমবার রাতে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী উয়ু দায়ুই এর আমন্ত্রণে পররাষ্ট্রসচিব এ সফরে যাচ্ছেন। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক সভায় তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সভায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বৃহৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে উভয় পক্ষ মতবিনিময় করবে।
সফরকালে হেমায়েতউদ্দিন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তর বিষয়ক মন্ত্রী ওয়াং জিয়ারুই, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দাই বিঙ্গোও এবং চীন সরকারের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করবেন।
২২ এপ্রিল পররাষ্ট্রসচিব দেশে ফিরবেন বলে জানা গেছে।
