প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: জেইসি বৈঠকে সফরের ফলাফল বাস্তবায়নের পথ নির্ধারণ করা হবে
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তুরস্ক সফরের ফলাফল বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়সমূহ অক্টোবরে অনুষ্ঠেয় দু'দেশের যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠকের মধ্যে দিয়ে নির্ধারণ করা হবে।
এর পাশাপাশি ওষুধ, তৈরি পোষাক, সিরামিক এবং চামড়াজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধির জন্যে বলা হয়েছে।
তিনি বলেন, তুর্কি কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের প্রস্তাব বিবেচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘আমরা আশা করছি আগামী যৌথ সভায় এব্যাপারে একটি ফলাফল পাওয়া যাবে’।
দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। তবে এতো বিলম্বে সভা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কোনও জবাব দেননি। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, আমি প্রধানমন্ত্রীর সফরের ফলাফলের ব্যাপারে কথা বলছি, অতীত নিয়ে নয়।”
তুরস্কের উচ্চ পর্যায়ের একটি ব্যবসা প্রতিনিধি দল এবছরের মে বা জুন মাসের মধ্যে বাংলাদেশ সফর করবে।
