সরকারকে একটা ধাক্কা দিলে একটা চিঠি পাঠায়: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা রোববার বলেছেন, ভোট চুরি করে আবারও ক্ষমতায় আসতে চায় বলে সরকার সংস্কার প্রস্তাব মানতে চায় না। কিন্তু জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বাস্তবায়ন করা হবে।
বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, সরকার সংস্কার মানতে চায় না বলে নানা টালবাহানা করছে। প্রধানমন্ত্রী একদিকে সংস্কারের বিরুদ্ধে কথা বলছেন। অন্যদিকে একটা ধাক্কা খেলে একটা চিঠি পাঠাচ্ছে। তাদের এই টালবাহানা জনগণ মেনে নেবে না।
প্রধানমন্ত্রীর উন্নয়নের জোয়ার্রে কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার গত সাড়ে চার বছরে কত মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উপাদন করেছে, আওয়ামী লীগের আমলে ২ কোটি ১০ লাখ মেট্রিক খাদ্যশষ্য উৎপাদনে পর কত মেট্রিক টন শষ্য উৎপাদিত হয়েছে, জনগণকে তার জবাব দিতে হবে।
সরকারের দেওলিয়াপনা উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশীয় ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পর এখন বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া শুরু করেছে।
তিনি বলেন, বিসিএস প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে দলীয় লোকদের প্রশাসনে ঢোকার ব্যবস্থা নিয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আগে দেখা যায়নি।
চার দলীয় সরকারকে নির্দেশ করে বলেন, এরা সমাজের মূল্যবোধকে নষ্ট করে ফেলছে, তাই ফাহিমাসহ অনেক মেয়েকে আত্মহত্যা করতে হচ্ছে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, পহেলা বৈশাখের বোমা হামলাকারী এজাহারভুক্ত ছাত্রদল নেতাকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের ধানমন্ডির দলীয় কার্যালয়ে জাতীয় পাটি (বিজেপি) নেতা ও সাবেক ফুলতলা উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন এবং জাতীয় পার্টি ডুমুরিয়া সংসদ সদস্য প্রার্থী এইচ এম এ রউফের নেতৃত্বে সাবেক ইউপি চেয়ারম্যান মীর আব্দুল গাফাফর, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গনি, মোল্লা আব্দুল হকসহ খুলনা জেলার বিভিন্ন পর্যায়ে জাতীয় পাটি ও বিজেপি’র ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এছাড়াও চট্রগ্রামের ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান মজিুরুল হকের নেতৃত্ব জামাত নেতা ডা. ইকবাল হোসেন, কাজী মো. মনির, শফিউল আলম, মাস্টার নাসির উদ্দিন, তাজুল ইসলামসহ বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যোগদান করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের, মহিউদ্দিন খান আলমগীর, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ফটিকছড়ির সংসদ সদস্য রফিকুল আনোয়ার, সাবেক হুইপ মোস্তাফা রশীদ সূজা ও খুলনা জেলা আওয়ামী সভাপতি হারুণ--উর--রশিদ। সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর।
