২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে আওয়ামী লীগের কর্মী সমাবেশে বিএনপি কর্মীদের হামলায় আহত ২৫

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে রোববার বিকেল ৫টায় সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় ২৫ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এসময় ১০/১২টি মোটরসাইকেল ভাংচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটর সাইকেলে মিছিল নিয়ে শিলাকোঠার বাংলা বাজারে কর্মী সমাবেশে যাওয়ার পথে ৪০/৫০ জনের একটি দল আওয়ামী লীগের ওই মিছিলে হামলা চালায়।

এতে দোহার থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলসহ ২৫ জন আহত হয়। খবর পেয়ে দোহার থানা পুলিশ আহত আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্ধার করে।

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

থানা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল হামলার জন্যে বিএনপিকে দায়ী করেন।

তবে বিএনপি বলছে, দলীয় কোন্দলের জের ধরে আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এর দায় বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।