২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সভায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জামাতের প্রভাবের সমালোচনা

সিলেটে ছাত্রদলের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভায় স্থানীয় ছাত্রনেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্নস্থানে জামায়াত--শিবিরের প্রভাব বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

রিকাবীবাজারে সিলেট স্টেডিয়ামে রোববার এ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান।

এতে উপস্থিত স্থানীয় ছাত্রনেতারা বলেন, জকিগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন স্থানে জামাত--শিবিরের প্রভাব বৃদ্ধির কারণে দলীয় নেতা-কর্মীরা কোনঠাসা অবস্থায় রয়েছে।

তারেক রহমান বলেন, বিএনপি শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি নেতৃত্ব বিকাশের প্লাটফরম।

তিনি বর্তমান জোট সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে ছাত্রদল নেতা--কর্মীদের আহ্বান জানান।

প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান বলেন, বিরাজমান বিশ্ব পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম কম রয়েছে।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের বর্ণনা দিয়ে বলেন, এর ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের আর্থ--সামাজিক অবস্থার আমূল পরিবর্তন হবে।

সংসদ সদস্য ও সাবেক ছাত্রনেতাদের মধ্যে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন হুইপ ফজলুল হক আসপিয়া, হারিছ চৌধুরী, এবাদুর রহমান চৌধুরী, আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, এম ইলিয়াস আলী, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, ফজলুল হক মিলন প্রমুখ।