২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জের সমাজ সেবক সুলতান আহমেদ মাষ্টারের মৃত্যুতে শেখ হাসিনার শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট মডেল হাই স্কুলের শিক্ষক ও বিশিষ্ট সমাজ সেবক সুলতান আহমেদ মাষ্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 02:04 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

রোববার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এক শোক বিবৃতিতে বিশিষ্ট সমাজ সেবক সুলতান আহমেদ মাষ্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।