২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জলিল ২১ এপ্রিল দেশে ফিরছেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি আগামী ২১ এপ্রিল শুক্রবার দেশে ফিরছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 01:59 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, আব্দুল জলিল এখন সম্পূর্ণ সুস্থ। সোমবার তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে।

আগামী বৃহস্পতিবার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিয়ে পরদিন শুক্রবার সিঙ্গাপুর এয়ারলাইন্সযোগে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

আব্দুল জলিল গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ৫ এপ্রিল ঢাকার ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সেখানে ডাক্তারদের পরামর্শে তাকে ৬ এপ্রিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা: ফিলিপ কো- সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা নিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থতা বোধ করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।