১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি
সোমবার ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে : ১৭ এপ্রিল ভোর ৬ টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।
ওইদিন বিকেলে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
এছাড়া মুজিবনগর স্মৃতিসৌধে সকাল ৯ টায় পুষ্পার্ঘ্য অর্পণ, পৌনে ১০টায় গার্ড অব অনার প্রদান এবং ১০টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
