২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা নববর্ষে খালেদা - হাসিনা’র কার্ড বিনিময়

 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন। নববর্ষের কার্ড বিনিময়ের মাধ্যমে তারা পরস্পরকে এ শুভেচ্ছা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

একটি সূত্র বিডিনিউজকে জানায়, শেখ হাসিনার পক্ষ থেকে গত বুধবার প্রধানমন্ত্রীর কাছে বাংলা নববর্ষ ১৪১৩ - এর  শুভেচ্ছা কার্ড পাঠানো হয়।

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘শুভ নববর্ষ’ লেখা শুভেচ্ছা কার্ডটি বৃহস্পতিবার সন্ধ্যায় সুধাসদনে পাঠানো হয়।