২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের মোরেলগঞ্জে একই স্থানে বিএনপি ও আ’লীগের সভা আহ্বান, ১৪৪ ধারা জারি

বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে সভা আহ্বান করার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন সেখানে বৃহ¯তিবার সকাল ৯ টা থেকে রাত ১২টা পর্যন্ত১৪৪ ধারা জারি করায় কোনো পক্ষই সেখানে সভা করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেখানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র জানায়, মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ বেশ কয়েকদিন আগে বৃহস্পতিবার স্থানীয় রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মীসভা আহ্বান করেছিল। কিন্তু আকস্মিকভাবে স্থানীয় বিএনপি সেখানে একই সময়ে কর্মীসভা ডাকলে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন জানান, এই সভার বিষয়ে আওয়ামী লীগ স্থানীয় প্রশাসনকে যথারীতি অবহিত করেছিল। কিন্তু প্রশাসন তাদের সভা করার গণতান্ত্রিক অধিকার রক্ষায় কোন ব্যবস্থা নেয়নি। তিনি বিএনপির এই উদ্দেশ্যমূলক তৎপরতার নিন্দা জানান।

মোরেলগঞ্জ থানা সূত্র জানায়, উদ্ভুত পরিস্থিতিতে এলাকাবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল বৃহস্পতিবার সকালে এই ১৪৪ ধারা জারি করেন।