কানসাট হত্যাকা-ের প্রতিবাদে ২০ এপ্রিল সারা দেশে ১৪ দলের সকাল-সন্ধ্যা হরতাল
আওয়ামী লীগসহ ১৪ দল কানসাট হত্যাকা-ের প্রতিবাদে ২০ এপ্রিল বৃহস্পতিবার সারা দেশে সকাল--সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে।
নগরীর মিরপুরে বৃহস্পতিবার বিকেলে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্তান গেটে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার।
আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফলের লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ২ এবং ১০ নম্বর গোল চক্করসহ মিরপুর এলাকা প্রদক্ষিণ করে।
