২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের বিরুদ্ধে পাল্টা লবিস্ট নিয়োগের অভিযোগ করলেন মোর্শেদ খান

দেশের ভাবমূর্তি নষ্ট করতে এবং বাংলাদেশকে সন্ত্রাসী ও আল কায়দা রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে আওয়ামী যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বলে সরকার পাল্টা অভিযোগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

সরকার দেশের ভাবমূর্তি তুলে ধরার নামে দুর্নীতি ও অপকর্ম ঢাকতে গোপনে লবিস্ট নিয়োগের মাধ্যমে জনগণের বিপুল অর্থের অপচয় করছে বলে আওয়ামী লীগ অভিযোগ করার মাত্র একদিন পর মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান আওয়ামী লীগের বিরুদ্ধে এ অভিযাগ আনলেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান আলকালডে ফ্যা’কে ইউএস ইনস্টিটিউট অব পিস কর্র্তৃক বাংলাদেশে মৌলবাদের উত্থান শীর্ষক একটি সেমিনার আয়েজনের জন্য আওয়ামী লীগ নিয়োগ প্রদান করে।

তিনি আরও জানান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়টি জাতিসংঘে তুলে ধরার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে অনুরোধ জানাতে ১৬ জন মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানকে প্রভাবিত করতে লবিস্ট প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেওয়া হয়।

তিনি এক সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, দেশের ভাবমূর্তি ধ্বংস করার জন্য বিরোধী দল লবিস্ট নিয়োগ করেছে এবং আমরা তাদের অপপ্রচার রুখতে গিয়েছি। কোনটি দেশপ্রেম?

সরকারের ভাবমূর্তি নির্মাণ ও ইতিবাচক তথ্য তুলে ধরতে সরকার লবিস্ট প্রতিষ্ঠান ওয়াশিংটন গ্র“পের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সোমবার চুক্তির কাগজপত্র প্রদর্শন করেন।