আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের শারীরিক অবস্থার উন্নতি
গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলে সমন্বয়কারী আব্দুল জলিল এমপি’র শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে।
আব্দুল জলিলের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন পরীক্ষা চালিয়ে যাওয়া হচ্ছে। মাউন্ড এলিজাবেথে তিনি ডা. ফিলিপের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি তাকে দেখতে যান। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি’র দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।
