কানসাট: অচলাবস্থার মধ্য দিয়ে লাগাতার হরতালের তৃতীয়দিন অতিবাহিত, ১৪৪ ধারা জারি, ১ম লিড
খন্ড খন্ড মিছিল, অব্যাহত অবরোধ আর বিক্ষোভ প্রতিবাদের মধ্য দিয়ে রোববার অনির্দিষ্টকালের হরতালের তৃতীয়দিন অতিবাহিত হয়েছে। ব্যারিকেডের কারণে রোববারেও সড়ক যোগাযোগ বন্ধ ছিল। মহাসড়কের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সূত্র জানায়, কানসাটের সর্বত্র চাপা উত্তেজনা বিরাজ করছে তবে কোন সহিংস ঘটনা ঘটেনি।
আগে থেকেই আন্দোলনকারীরা চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের কাইউমপুর থেকে সোনামসজিদ স্থল বন্দর পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে সড়ক বন্ধ করে রেখেছে। রোববার নতুনককরে তারা মহসড়কের পুকুরিয়ার গাছ ফেলে ও রাস্তা খুড়ে ব্যারিকেড দেয়। স্বজন হারাদের পরিবারে দেখা গেছে শোকাহত পরিবেশ।
শনিবার রাতে গুজব ছড়িয়ে পড়ে ৬ এপ্রিল নিহত মাহবুবের ভাই আশরাফুল চেয়ারম্যানের লোকজন গোলাম রব্বানীর বাড়ি ঘেরাও করে লুটপাট করছে। একথা বিভিন্ন মসজিদে মাইকিং করার পর চককীর্তি ও কানসাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক উত্তেজিত জনতা জড়ো হয়ে রাত ১১ থেকে ৩ টা পর্যন্ত রববানীর বাড়িতে অপেক্ষা করে।
বেলা সাড়ে ১১ টার দিকে শিবগঞ্জের বেকির মোড় থেকে কানসাট বাজার পর্যন্ত ৬ কিলোমিটার ব্যাপি ১৪৪ ধারা জারি করা হয়। শিবগঞ্জ ইউএনও দেওয়ান মোঃ আব্দুস সামাদ এ আদেশ জারি করেন। সে সময় পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ের সামনে ইউএনও ১৪৪ ধারা জারির প্রসঙ্গে সাংবাদিকদের জানান, ৬ তারিখের হতাহতের ঘটনার পর কিছু উশৃংখল জনতা আইন নিজের হাতে উঠিয়ে নিচ্ছে। সেজন্য ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আইন কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, সোনামসজিদ স্থল বন্দর থেকে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে এ আদেশ শিথিলযোগ্য হবে। সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, শান্তির লক্ষ্যে সংগ্রাম পরিষদ যদি সরকারের সাথে আলোচনায় বসতে চায় তবে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে কথা বলতে পারেন। তবে এখন আলোচনার বিষয় বড় কথা নয়, আইননানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, পরিস্থিতি মোকাবেলা করতে ৭/৮ ’শ পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আরো পুলিশ আনা হবে। তবে পুলিশের একটি সূত্র জানায় এলাকায় মোতায়েনকৃত পুলিশের সংখ্যা আরো বেশি এবং পুলিশ আসছেই।
সংগ্রাম কমিটির পূর্ব ঘোষিত মিছিল ও সমাবেশ ১৪৪ ধারার কারনে নির্ধারিত স্থান কানসাট বাজারে অনুষ্ঠিত হতে পারেনি। তবে কানসাট থেকে ৪ কিলোমিটার দুরে আব্বাস বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববারও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন শিবগঞ্জ ইউএনও। ৬ এপ্রিলের ঘটনায় দায়েরকৃত মামলার ব্যাপারে গতকাল প্রশাসনের কোন কর্মকর্তা সাংবাদিকদের কাছে মুখ খোলেনি।
এদিকে ৬ এপ্রিলের পর প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত সংবাদ সম্মেলন রোব্বার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এ ঘটনায় সমঝোতার কথা নাকচ করে দিয়ে বলা হয়, এখন আর আলোচনার সুযোগ নেই। আইন তার নিজস্ব গতিতেই চলবে। সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ম্যাজিষ্ট্রেট ফেরদৌস আলম। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ মোসলেহ উদ্দিন, ডিআইজি, রাজশাহী রেঞ্জ বাহারুল আলম।
িিখত বক্তব্যে বলা হয়, আন্দোলনকারীদের দাবি দাওয়া মেনে নেওয়া সত্ত্বেও তাদের চলমান কার্যক্রমের কোন যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা নেই। সোনামসজিদ চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যানবহান চলাচলসহ জনসাধারনের চলাচল নিবিঘœ করা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বর্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে এ নিষেধাজ্ঞা প্রত্যাহর করা হবে।
