২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জলিলের অবস্থা উন্নতির দিকে

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অবস্থার উন্নতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তার ফুসফুসে যে পানি জমেছিল তা শুকিয়ে গেছে বলে রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ আমির হোসেন আমু, ড. মহিউদ্দিন খান আলমগীর, ও কার্য নির্বাহী সংসদের সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু রোববার সকালে তাকে দেখতে যান।

বিবৃতিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আব্দুল জলিল এমপির আশু রোগমুক্তির জন্যে দেশবাসীর দোয়া কামনা করেছেন।