সিইসি এমএ আজিজ ও বিএনপি’র এমপি আদালত অবমানননার জবাব দিলেন
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এবং ক্ষমতাসীন বিএনপি সরকারের সাংসদ নুরুল ইসলাম মনি রোববার তাদের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আনীত আদালত অবমাননার আদেশের জবাব দিয়েছেন।
সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করায় সুপ্রিম কোর্ট তাদের বিদ্ধুদ্ধে যে আদেশ জারি করে দুটি পৃথক আবেদনে তারা সে আদেশের উত্তর দেন।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ ও সাংসদ নুরুল ইসলাম মনি তাদের বিরুদ্ধে জারিকৃত আদেশ প্রত্যাহার করে আদালত অবমাননার দায় থেকে মুক্তি দেওয়ার জন্য আপিল বিভাগের কাছে আবেদন জানান।
সুপ্রিম কোর্ট রোববার এ আবেদন গ্রহণ করে এবং ১০ এপ্রিল সোমবার শুনানির দিন ধার্য করে।
