২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে ১৪৪ ধারা জারি

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জের কানসাট এলাকায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বিক্ষোভকারীরা রোববার গাছ কেটে এবং পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে বেরিকেড সৃষ্টি করে এবং বিদ্যুৎ সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট গোলাম রব্বানীর বাড়ির কাছে পুকুরিয়া এলাকার রাস্তা কেটে ফেলে।

শিবগঞ্জ উপজেলার থানা নির্বাহী অফিসার বলেছেন, এলাকায় আটশত পুলিশ ও দুইশত বিডিআর মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও ফোর্স মোতায়েন করা হবে। গত রাতে পুলিশ বেরিকেড তুলে নেয়।

কানসাট এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।