জনগণ জোট সরকারকে সার ডিজেল এবং বিদ্যুতের জন্যে মানুষ হত্যা করতে ক্ষমতায় বসায়নি
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ মো. ফজলুল করিম (চরমোনাই পীর) এক বিবৃতিতে বলেছেন, জনগণ জোট সরকারকে সার ডিজেল এবং বিদ্যুতের জন্যে মানুষ খুন করতে ক্ষমতায় পাঠায়নি।
চরমোনাইয়ের পীর বলেন, জোট সরকারের মন্ত্রী থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সকলেই দূর্নীতিগ্রস্ত।
তিনি বলেন, বিদ্যুতের জন্যে আন্দোলন করায় সরকার মানুষ হত্যা করছে।
এই পরিস্থিতিতে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্যে পুনরায় ভাবতে হবে বলে তিনি বলেন।
