২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে বাংলাদেশী মুসলমানরা শিক্ষা ও দক্ষতা দিয়ে পরিচয় সংকট ঘোচাতে যাচ্ছেন

দুর্ভাগ্যজনক হলেও সত্য শুধু ধর্মের কারণে যুক্তরাজ্যে বসবাসরত মুসলমানদের অযৌক্তিক বৈষম্যের শিকার হতে হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পরিচয় সংকট মোকাবেলা ও বেঁচে থাকতে গিয়ে তারা প্রতিনিয়ত যে সমস্যার মুখোমুখি হচ্ছেন তা থেকে বেরিয়ে আসতে শিক্ষা ও দতাই যে একমাত্র কৌশল অবশেষে তারা তা বুঝতে পেরেছেন।

ব্রিটিশ সরকার বহুজাতীয়তা ও বহুধর্মীয় পরিচয় বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্র“তিবদ্ধ। সংখ্যালঘু মুসলমানরা ইসলামভীতি বা ইসলামোফোবিয়ায় ভুগছে। তাদের কাছে এটি এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসলাম সম্পর্কে প্রচুর জ্ঞান ও নিজেদের অস্তিত্বের জন্যে ইসলামোফোবিয়াকে যে মোকাবেলা করতে হবে তা তারা বুঝে গেছে।

ব্রিটিশ সরকারি কর্মকর্তারা জানান, ধর্মীয় বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সরকার আইন প্রণয়ন করার প্রস্তুতি নিচ্ছে। যারা ধর্ম পালন করে এবং যারা ধর্ম পালন করেন না তারা যেন একই ধরনের সুযোগ--সুবিধা ভোগ করতে পারেন তা নিশ্চিত করতে সরকার বিশ্বাস, ধর্ম ও সংস্কৃতি ভেদে নানা সম্প্রদায়ের মধ্যে সংলাপের ব্যবস্থা করার জন্যে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সেন্টার অ্যান্ড মস্ক ও অক্সফোর্ডের অক্সফোর্ডশায়ার বাংলাদেশী সমিতির নেতা কামরুজ্জামান বিডিনিউজকে বলেন, মুসলমানদের জন্যে কাজের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। যদিও চাকরির জন্যে আবেদন করতে কোন বাধা নেই। কিন্তু চাকরি প্রদানের ক্ষেত্রে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া হয়। এটা প্রমাণ করা যাবে না। কিন্তু আপনি বুঝতে পারবেন।

তবে লন্ডনের ইব্রাহিম কমিউনিটি কলেজের প্রধান নির্বাহী বাংলাদেশী - ব্রিটিশ নাগরিক মোহাম্মদ মুশফিক উদ্দীন বলেন, কোন মুসলমানের যদি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় দতা থাকে তাহলে ব্রিটেনে সে অবশ্যই ভালো চাকরি পাবে।

তিনি বলেন, তিনি অনেক মুসলমানকে চেনেন, যারা অনেক ভালো চাকরি করছেন এবং ভালো অবস্থানে রয়েছেন।

মুশফিক উদ্দীন তার কলেজে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের পাশাপাশি ইসলামী শিক্ষা দিয়ে থাকেন।

তিনি বলেন, ইসলামভীতি তাদের জন্যে বড় ধরনের উদ্বেগের বিষয়। ইসলাম সম্পর্কিত জ্ঞান নিয়ে এটিকে মোকাবেলা করতে হবে। তবে প্রয়োজনীয় বাজারমুখী শিক্ষাকে বাতিল করে দেওয়া যাবে না।

২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, ব্রিটেনে ১৬ লাখ মুসলমান বসবাস করছেন। বর্তমানে তা ১৮ লাখে দাঁড়িয়েছে। ব্রিটিশ মুসলমানদের ৭৫ শতাংশই এসেছেন দণি এশিয়া থেকে। নির্দিষ্ট করে বললে অধিকাংশ মুসলমান এসেছেন পাকিস্তান ও বাংলাদেশ থেকে। ব্রিটেনে খ্রিস্টান সম্প্রদায়ের (৭১ দশমিক ৮ শতাংশ) পর মুসলমান সম্প্রদায় (২ দশমিক ৮ শতাংশ) হচ্ছে সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে।

বিডিনিউজের সাথে আলাপকালে লন্ডন মুসলিম কেন্দ্রের পরিচালক দেলোয়ার খান বলেন, তারা মুসলমান পরিচয়টা ধরে রাখার চেষ্টা করেছেন। আর এখন সেটাই তাদের কাছে প্রধান উদ্বেগের বিষয় হিসেবে দেখা দিয়েছে।

তিনি বলেন, তারা এখানে প্রভাবশালী সংস্কৃতির অধিকারী না হওয়ায় হুমকির ঘটনাও রয়েছে। লন্ডনে ৭/৭ বোমা বিস্ফোরণের ঘটনার পর নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে। মুসলমানদের বিশেষ করে হিজাব পরিহিত মহিলাদের উদ্দেশ্য করে কটুক্তি করা হয়েছে।

ব্রিটেন মুসলিম কাউন্সিলের কর্মকর্তা ড. দাউদ আব্দুল্লাহ বলেন, ধর্মীয় বিশ্বাসের কারণে ব্রিটেনে মুসলমানরা বহু বছর ধরে বৈষম্যের শিকারে হচ্ছেন। হিজাব পরেন এমন অনেক মহিলা চাকরিচ্যুত হয়েছেন।

তবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কোহেঝন অ্যান্ড ফেথ ইউনিটের (সিএফইউ) মাধ্যমে সরকার, ধর্মীয় সম্প্রদায় ও সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

সিএফইউ’র মাইনোরিটি ফেথ বিষয়ক উপদেষ্টা মাকসুদ আহমেদ বিডিনিউজকে বলেন, মূল্যবোধ ভাগাভাগির মাধ্যমে অভিন্ন উদ্দেশ্য সাধনে একত্রে কাজ করার জন্যে তারা বিভিন্ন বিশ্বাসের লোকজনকে সহায়তা করছেন। এর মাধ্যমে সকল বিশ্বাসের আদর্শ ও অভিন্ন মূল্যবোধের সহায়তায় সাম্প্রদায়িক সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি এবং আন্তঃবিশ্বাস সহমর্মিতা বজায় রাখা সম্ভব হবে।

২০০৫ সালের ৭ ও ২১ জুলাই লন্ডনের পাতাল রেল ও বাসে সন্ত্রাসী হামলার পর থেকে উগ্রবাদী ইস্যুটিকে সেখানে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। উগ্রবাদ মোকাবেলা করতে গিয়ে অসমতা, বৈষম্য, বঞ্চিত ও অসামঞ্জস্য নীতি সামনে চলে এসেছে।

এটি মোকাবেলায় সরকার উগ্রবাদ ও ইসলামভীতির ওপর মুসলিম ফোরাম গঠন করেছে। সারাদেশে ধর্মীয় পন্ডিতদের নিয়ে রোডশো’র আয়োজন করছে। সরকার জাতীয় ইমাম ও মসজিদ উপদেষ্টা পরিষদের সাথে কাজও করছে।

ইসলামিক ওয়ার্ল্ডের সাথে সরকারের সম্পৃক্ততার অংশ হিসেবে ‘এনগ্যাজিং উইথ দ্যা ইসলামিক ওয়ার্ল্ড গ্রুপ’ গঠন করা হয়েছে। এটি সরকারের ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক থ্রেটসের অংশ।

এ ব্যাপারে এনগ্যাজিং উইথ দ্যা ইসলামিক ওয়ার্ল্ড গ্রুপের টম রিটি বলেন, ব্রিটেন ও ব্রিটেনের বাইরে উগ্রবাদ প্রতিরোধ করতে বিশেষ করে তরুণদের মধ্যে এর বিস্তার প্রতিরোধ করতে সন্ত্রাসীদের সাথে আদর্শগত ও বিশ্বাসগত লড়াই চালিয়ে যেতে এটি কাজ করে। এর মাধ্যমে মুসলমান দেশ ও সম্প্রদায়গুলোর সাথে বোঝাপড়া ও সম্পৃক্ততা বৃদ্ধি  এবং শান্তি, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার অর্জন ত্বরান্বিত করা হয়।

তবে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের ড. হাসান আবেদীন বলেন, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের চেয়ে ব্রিটেনের অবস্থা একটু ভিন্ন হলেও ধর্মীয় বৈষম্যের বিষয়টি মোকাবেলা করতে নির্দিষ্ট কোনো আইন এখানে নেই।

তিনি বলেন, যুক্তরাজ্য উন্মুক্ত ও এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। এটা আপনি ফ্রান্স অথবা নেদারল্যান্ডে দেখতে পাবেন না। এ মুহূর্তে সমাজে ভারসাম্য রয়েছে এবং ভাবমূর্তি সমুন্নত রাখতে সরকার আগ্রহী। পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সম্প্রদায়ের সকল স্তরের লোকজনকে এর সাথে সম্পৃক্ত হতে তিনি পরামর্শ দেন।

তিনি আরো বলেন, আইন যথেষ্ট নয়। এটা শুরু বা শেষ নয়। ধর্ম বা শরীরের চামড়ার রংয়ের ওপর ভিত্তি করে যে বৈষম্য দেখা যায় তা অনেক পুরনো সমস্যা। আইন করে রাতারাতি তা দূর করা যাবে না। আইন পরিস্থিতি উন্নয়নে সহায়তা করলেও তা রাতারাতি কোন ফল দিতে পারবে না।