যুব সংহতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাতীয় পার্টির (জাপা-এরশাদ) অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির ২২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম শনিবার ঘোষণা করা হয়েছে।
এর আগে জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ওই কমিটি অনুমোদন করেন।
ঘোষিত কমিটিতে লিয়াকত হোসেন খোকাকে সভাপতি, আমিনুল ইসলাম ঝন্টুকে সাধারণ সম্পাদক, আব্দুস সবুর আদিলকে সিনিয়র সহ--সভাপতি, শাহজাহান মানসুরকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও আবুল বাসারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
