দুর্নীতিবাজ-চোরদের আবারও দুর্নীতি ও চুরির সুযোগ দেবেন কি--না, ভাবার সময় এসেছে: দেশবাসীর উদ্দেশে হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের সকল শ্রেণী পেশার মানুষের উদ্দেশে প্রশ্ন রেখেছেন, দুর্নীতিবাজ, চোর ও লুটেরা বিএনপি--জামাত জোটকে রক্ষা এবং আবারও তাদের দুর্নীতি করে জনগণের অর্থ সম্পদ লুটের সুযোগ দেবেন কি-- না?-- এখনই তা ভাবার সময় এসেছে।
জাতীয় শিশু কিশোর মেলার উদ্যোগে শনিবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবন চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এর আগে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শেখ হাসিনা বলেন, সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে শিশু--কিশোরদের মিথ্যা ইতিহাস শেখাচ্ছে। ইতিহাস বিকৃতির দায়ে এ সরকারের বিচার করা হবে।
শেখ হাসিনা দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, বিএনপি--জামাত জোট সরকার জনগণের দিকে না তাকিয়ে শুধু লুটপাট করে খাচ্ছে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তারা। জোট দুঃশাসনে অতীষ্ঠ মানুষ এখন তাদের হাত থেকে মুক্তি চায়। তাই এই দুঃশাসনের কবল থেকে দেশকে বাঁচাতে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ লুটেরা ও খুনি সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। ওরা ক্ষমতায় থাকলে জাতির কোনো কল্যাণ হবে না।
শেখ হাসিনা বলেন, বিএনপি--জামাত জোট সরকার গত সাড়ে চার বছরে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। অথচ এই সেক্টরে ১৬ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।
বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়নের বর্ণনার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন হয়েছে তার এবং তার পরিবার ও মন্ত্রী এমপিদের। সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয়নি। সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে তারা মুনাফা লুটছেন। আর জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন, দেশে জঙ্গি তৎপরতা রয়েছে, এটি ১৭ আগস্টের আগ পর্যন্ত আপনি না--কি জানতেন না! কিন্তু ওই ঘটনার আগে ফেব্র“য়ারি মাসে জঙ্গি তৎপরতার অভিযোগে দু’টি সংগঠনকে নিষিদ্ধ করেছিলেন কীভাবে? দেশবাসীকে এর জবাব দিতে হবে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন আখতার মঞ্জুও।
