নেত্রকোণার কলমাকান্দায় একইস্থানে আ.লীগ - বিএনপি সভা আহ্বান, ১৪৪ ধারা জারি
নেত্রকোণার কলমাকান্দায় শনিবার একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সভা আহ্বানকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই সভা করতে পারেনি।
এলাকাবাসী সূত্র জানায়, কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের সরিষাতলা গ্রামে আওয়ামী লীগ আগে থেকে সভা আহ্বান করে প্রচার প্রচারণা চালিয়ে আসছিল। কিন্তু পরবর্তীতে বিএনপিও ওই স্থানে একই দিনে একই সময়ে সভা আহ্বান করে। এতে দুদলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একইস্থানে দুদলের সভা আহ্বানকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
এদিকে ১৪৪ ধারা জারির ফলে কোনো দলই শনিবার সমাবেশ করতে পারেনি। তবে আওয়ামী লীগ ১৪৪ ধারা জারির প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম তোতা মিয়ার বাড়িতে একটি প্রতিবাদ সভা করে।
