কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হত্যা
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতা শহিদুল আলমকে (৩৬) শুক্রবার কিশোরগঞ্জে হত্যা করা হয়েছে।
নিহত শহিদুল আলম খানের পিতার নাম আব্দুল বারি খান।
সূত্র জানায়, শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের সাদুল্লার বাজারে যাওয়ার সময় সাত আট জনের একটি সন্ত্রাসী দল শহিদুল আলমের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় শহিদুলের মৃত্যু হয়।
পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাত আ’লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে।
পূর্ব শত্র“তার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবারবর্গ অভিযোগ করছে।
