২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে চিকিৎসাধীন জলিলকে দেখতে গেলেন শেখ হাসিনা

আওয়ামীলীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি কে দেখতে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তিনি তার স্বাস্থ্য এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

শেখ হাসিনা জানান, সন্ধ্যার পর জলিলকে বিমানযোগে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, কাজী জাফরুল্লাহ, ওবায়দুল কাদের এবং সাবের হোসেন চৌধুরী।

বুকে ব্যাথা অনুভবের পর বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, তিনি শ্বাসযন্ত্রের সমস্যাসহ অন্য বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছেন।

কয়েকদিন যাবত জলিল অসুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করছিলেন।