২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব আবার চট্রগ্রামের স্থান

প্রায় ১৪ বছর পর প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)’র কেন্দ্রীয় নেতৃত্বে চট্রগ্রাম একটি পদ লাভ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 04:34 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

মাহাফুজুল হায়দার চৌধুরীর (রোটন) সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষস্থানীয় পদে দ্বিতীয় বারের মত স্থান পেলো চট্টগ্রাম।

১৯৯২ সালে চট্রগ্রাম থেকে মাইনুল হাসান চৌধুরী প্রথম ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

চট্রগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের সন্তান রোটন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এমফিলের শিক্ষার্থী।

বুধবার বিকাল চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সাথে তার সুধা সদনের বাসভবনে দেখা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান রিপন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন।

রোটনের বিজয়ে তার গ্রামে আনন্দের জোয়ার বয়ে যায়, সেখানে তার স্বজনরা বিজয় উদ্যাপন করতে মিষ্টি বিতরণ করে।

ছাত্রলীগ চট্রগ্রাম নগর শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার এক বিবৃতিতে নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানাণ। রোটনের নেতৃত্বে আগামী দিনগুলোতে ছাত্র আন্দোলন জোরদার হবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।