সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গণ প্রতিষ্ঠা ও ছাত্র সমাজের সংগ্রাম এগিয়ে নিতে চাই: ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক
ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন সন্ত্রাস -- নৈরাজ্যমুক্ত শিক্ষাঙ্গণ প্রতিষ্ঠা এবং ছাত্র সমাজের ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছেন।
ছাত্রলীগের কাউন্সিলে বুধবার নির্বাচিত হওয়ার পর বিডিনিউজকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিপন বঙ্গবন্ধুর বিদেহী আতœার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, দেশের ছাত্র সমাজের পক্ষ থেকে শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাই।
তিনি বলেন, তার এই পদক্ষেপের ফলে মেধাবী, তরুণ এবং যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে। এটি দেশের সার্বিক রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আশাবাদ প্রকাশ করে আরো বলেন, ছাত্রলীগের কাউন্সিলে যেভাবে ছবি সংবলিত ভোটার আইডি কার্ড প্রণয়নের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সংস্কার প্রস্তাব অনুযায়ী সেভাবে আগামী জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রোটন বিডিনিউজকে বলেন, আমরা সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গণ গড়ার দৃপ্ত শপথ নিয়ে ছাত্র সমাজের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিতে চাই।
তিনি গোপন ব্যালটের মাধ্যমে নতুন কমিটিকে নির্বাচিত করায় ছাত্র সমাজকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আগামী দিনের আন্দোলন সংগ্রামে মেধাবী ছাত্রদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
