২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জলিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে , ১ম লিড

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপিকে নগরীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

দলীয় সূত্র জানায়, শ্বাসকষ্টসহ শারীরিক অসুস্থতার কারণে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

আব্দুল জলিল বেশ ক’দিন ধরেই অসুস্থতা বোধ করলে বাসায় তার চিকিৎসা চলে। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। ল্যাব এইডের চিকিৎসকের পরামর্শক্রমে দু’এক দিনের মধ্যে তাকে ভারত নেওয়া হতে পারে বলেও সূত্র জানায়।

হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকরা জানান, জলিলের কিডনিতেও সমস্য দেখা দিয়েছে। এছাড়া তার শরীরে পেস মেকার লাগানো তাকায় সেখান থেকেও কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। বুধবার তার শরীরের তাপমাত্রাও বেড়েছে।

এদিকে জলিলের অসুস্থতার কারণে বুধবার সন্ধ্যায় ১৪ দলের লিয়াজোঁ কমিটির পূর্ব নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়নি। ওই সভায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভু্য়াঁর চিঠির জবাব সংক্রান্ত ১৪ দলের ড্রাফট কমিটির খসড়া অনুমোদিত হওয়ার কথা ছিল।

তবে বৃহষ্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সূত্র জানায়।