২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের কাউন্সিলে ভোট গ্রহণ সম্পন্ন, ব্যালট বাক্স সুধাসদনে, বুধবার গণনা

বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ মঙ্গলবার রাতে শেষ হয়েছে। রাতেই ব্যালট বাক্স আওয়ামী লীগ সভানেত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বাসভবন সুধাসদনে পাঠানো হয়েছে। বুধবার সকালে ভোট গণনা শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 10:08 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের কাউন্সিল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ‘ওকে কমিশন’ প্রধান ওবায়দুল কাদের বিডিনিউজকে জানান, রাত সাড়ে ৯টায় ছাত্রলীগের সম্মেলনের কাউন্সিলরদের কাছ থেকে ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ১০টা পর্যন্ত কাউন্সিলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফাইবার গ্লাসের তৈরি স্বচ্ছ ব্যালট বাক্সে রক্ষিত ব্যালট পেপার রাতে সুধাসদনেই থাকবে।

তিনি আরো জানান, মঙ্গলবার কাউন্সিল চলাকালে বিএনপি জামাত জোট সরকারের এজেন্টরা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তবে দলের কেউ এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে দলীয় পর্যায়ে তদন্ত চলছে বলে তিনি জানান।