২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সাংবাদিকের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ

বাংলাদেশ সরকার মার্কিন সাংবাদিক রিচার্ড এল বেনকিনের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সাপ্তাহিক ব্লিৎস পত্রিকার মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি ড. রিচার্ড এল বেনকিন বলেন, মার্কিন সরকারের কড়া সমালোচনা এবং সন্ত্রাস দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে একটি প্রতিবেদন লেখার মাত্র এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটে।

সাপ্তাহিক ব্লিৎসের ওই প্রতিবেদনে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের পরও মার্কিন সরকার কীভাবে পিসকোরের সদস্যদের গুটিয়ে নিয়েছে তা তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।

মার্কিন সাংবাদিক এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, তিনি বাংলাদেশের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন দেশের সরকারকে বাংলাদেশের প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন। অথচ সেই সরকারই তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করে।