কক্সবাজারে তারেক রহমানের আগমন উপলক্ষে নিচ্ছিদ্র নিরাপত্তা, সাজ সাজ রব
জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা উপলক্ষে মঙ্গলবার বিএনপি’র যুগ্ম মহাসচিব তারেক রহমান কক্সবাজার আসছেন। এ উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সর্বত্র পড়ে গেছে সাজ সাজ রব।
জেলা পুলিশ সুপার গোলাম মাওলা বিডিনিউজকে জানান, আশেপাশের এলাকার থানাগুলো থেকে কক্সবাজারে অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হয়েছে।
কক্সবাজারে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে রোববার নিরাপত্তা বিষয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রামের র্যাব -- ৭ এর প্রধান লেফটেনেন্ট কর্নেল হাসিনুর রহমান। সভায় জেলার নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করা হয়।
জানা যায়, তারেক রহমানকে স্বাগত জানাতে পর্যটন শহর কক্সবাজার জুড়ে নির্মাণ করা হয়েছে শতাধিক সুসজ্জিত তোরণ। চট্টগ্রাম -- কক্সবাজার মহাসড়কের চকোরিয়া থেকে জেলার সমুদ্র সৈকত পর্যন্ত এসব তোরণ বি¯তৃত।
তবে সম্মেলনের স্থান সম্পর্কে এখনো কোনো ঘোষণা না দেওয়া হলেও জেলা ক্রীড়া সংস্থাকে নতুন করে সাজানো হয়েছে। সেখানে কয়েকশ’ বিএনপি সমর্থক মটর সাইকেল নিয়ে মহড়া দিচ্ছে। সকাল ১০ টায় এ সম্মেলন শুরু হওয়ার কথা।
এছাড়া শ্রীহানির আশংকায় আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দোকান -- পাটগুলোকে দোকানের বাইরে কোনো পন্য ঝুলিয়ে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
