২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্ববধায়ক সরকার পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রোববার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বাতিল করার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

“জাতীয় পার্টি তত্ত্ববধায়ক সরকার পদ্ধতির বিরুদ্ধে”, জাতীয় পার্টি’র যুবকদের সংগঠন যুব সংঘতির প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে সিটি হোটেলে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।

“আমরা কোন অনির্বাচিত পরিষদের কাছে নির্বাচন পরিচালনার মতো গুরু দায়িত্ব পালনের জন্য দেশের সর্ব্বোচ্চ ক্ষমতা তুলে দিতে পারি না”, সাবেক সামরিক শাসক মত প্রকাশ করেন।

এরশাদ এ সময় আ’লীগের তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার প্রস্তাবের সমালোচনা করে প্রশ্ন তোলেন, “আ’লীগ কেন তার ক্ষমতায় থাকার সময় এ পদ্ধতির সংস্কার করেনি?”

জাতীয় পার্টি চেয়ারম্যান এসময় বিরাজমান রাজনৈতিক সংকট  কাটিয়ে উঠতে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্যের মধ্যে রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ, এবিএম রুহুল আমীন হাওলাদার, ফিরোজ রশিদ, জেজেএস’র সভাপতি লিয়াকত হোসেন খোকন এবং সম্পাদক আমিনুল হক এসময় বক্তব্য রাখেন।