২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বাধা: নীলফামারীতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বাধা ও নেতাকর্মীদের ওপর মধ্যযুগীয় কায়দায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিল শেষে স্থানীয় স্বাধীনতা অম্লান স্মৃতিস্তম্ভের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জোনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা এডভোকেট মমতাজুল হক, মুশফিকুর রহমান রিন্টু, আবুজার রহমান, জেলা যুবলীগ নেতা এডভোকেট রমেন্দ্রনাথ বর্দ্ধণ বাপী প্রমূখ।