সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) দু’ দিনব্যাপী নির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ১ হাজার ৬৬২ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৫৬ জন আইনজীবী ভোট দিয়েছেন।
এসসিবিএ মিলনায়তেন দ্বিতীয়দিনের ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণে বিরতি রাখা হয়। প্রথমদিনের মতো দ্বিতীয় দিনেও ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু হয়েছে।
হাইকোর্টের সাবেক জজ বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে সাত সদস্যের একটি নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন।
১৪ সদস্য বিশিষ্ট এসসিবিএ নির্বাহী কমিটির বিভিন্ন পদের প্রার্থী নির্বাচনের লক্ষ্যে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে চার, সহসভাপতি পদে পাঁচ এবং সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে ব্যারিস্টার এম আমির--উল--ইসলাম, ব্যারিস্টার মাসুদ রেজা শোভন, অ্যাড. হাবিবুল ইসলাম ভূইয়া, অ্যাড. এবিএম নূরুল ইসলাম; সহসভাপতি পদে অ্যাড. আব্দুল মান্নান খান, অ্যাড. আবু বকর সিদ্দিকী, অ্যাড. এটিএম মিজানুর রহমান, অ্যাড. গোলাম আরশেদ ও অ্যাড. আসাদুল¬াহ; সম্পাদক পদে অ্যাড. এএম আমিনুদ্দিন, ব্যারিস্টার আসাদুল¬াহ আল মামুন ও অ্যাড. এবিএম বায়েজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
