শেরপুরে ছাত্রদলের দুই গ্রপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
শেরপুর জেলার পৌর এলাকার নাগপাড়া ও নবীনগর ছাত্রদলের দুই গ্র“পের সংঘর্ষে বৃহস্পতিবার একজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় নাগপাড়া এলাকার ১০/১২ টি বাড়ি ভাংচুর ও একটি রাইসমিলে আগুন লাগিয়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের কৃষিমেলায় আসা এক মেয়েকে উত্যক্ত করার ঘটনার জের ধরে শহর ছাত্রদলের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নবীনগর এলাকার নবিকুল (২৫) ও মোস্তফা কামাল মিসকিনকে (২০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর দুইটার দিকে নবিকুল মারা যায়।
ঘটনার পর থেকে ওই দুই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জামালপুর থেকে এক প্লাটুন বিডিআর ও ময়মনসিংহ থেকে দুই প্লাটুন পুলিশ তলব করা হয়েছে।
জেলার নবীনগর ও নাগপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
