২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানটান উত্তেজনার মধ্যে বৃস্পতিবার সচিবালয়ের সামনে ১৪ দলের অবস্থান

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল ৩০ মার্চ বৃহস্পতিবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। কর্মসূচি সফল করতে বিরোধী শিবিরে চলছে সর্বশেষ প্রস্তুতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সচিবালয়ের সামনে অবস্থান শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে সচিবালয়ের চতুর্দিকে প্রায় চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বুধবার মধ্য রাত থেকে বৃহষ্পতিবার মধ্যরাত পর্যন্ত পুলিশের নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত এই কর্মসূচি নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।  

কর্মসূচি সফল করতে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃত্ব জোটের মহানগর নেতৃবৃন্দের সঙ্গে বুধবার দুপুরে বৈঠকে বসেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সর্বশক্তি নিয়ে কর্মসূচি সফল করতে তারা মহানগর নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন দাবিতে ১৪ দল এই কর্মসূচি পালন করবে।