২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা বৃহষ্পতিবার দেশে ফিরছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমেরিকা ও ইউরোপে দু’সপ্তাহের সফর শেষে বৃহষ্পতিবার দেশে ফিরছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ব্রিটিশ এয়াওয়েজ’র একটি বিমানযোগে ওইদিন ভোর৯পৌণে ৬টায় তিনি ঢাকা পৌঁছাবেন বলে দলীয় সূত্র বিডিনিউজকে জানিয়েছে। 

শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে গত ১৬ মার্চ আমেরিকা যান। ২৮ মার্চ তিনি ওয়াশিংটন থেকে লণ্ডন পৌঁছেছেন। শেখ হাসিনা সেখান থেকে সরাসরি ঢাকায় আসবেন।