২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ ঘন্টার মধ্যে অ্যাডভোকেট শান্তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকোর্টের আদেশ

আগামী ৪৮ ঘন্টার মধ্যে অ্যাডভোকেট শাহিন সুলতানা শান্তাকে কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে সোমবার হাইকোর্ট সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

গত ১২ মার্চ বিরোধী দলের নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের নির্যাতনে শান্তা আহত হন।

পুলিশি হামলায় ক্ষতিপূরণ দাবী এবং ওই ঘটনার তদন্ত রিপোর্ট ঢাকার জেলা এবং সেশন জজ আদালতে দাখিলের আবেদন জানিয়ে অ্যাডভোকেট শান্তার দায়ের করা রিট পিটিশনের পর উচ্চ আদালত এ আদেশ দিলেন।

বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরা সমন্বয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট পিটিশনের পরবর্তী শুনানি মঙ্গলবার নির্ধারণ করেছেন। সোমবার সরকার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে ২৩ মার্চ একটি মামলায় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শান্তা এবং আতিউর রহমানকে আগাম জামিন দায়ের করেন।

আবেদনকারীর পক্ষে ড. শিরিন শারমীন চৌধুরী এবং তানিয়া আমির মামলা পরিচালনা করেন।