ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্পেন গেছেন
ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা এমপি, একটি সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে স্পেন গেছেন।
আগামী ২৯ মার্চ স্পেনে অনুষ্ঠেয় ‘৫ম ফেরাম অব দ্য ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব সিটিস অ্যাগেইনস্ট প্রোভার্টি’ শিরোনামের ওই সম্মেলনে তিনি যোগ দেবেন বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এমপি’র স্পেন অবস্থানকালীন সময়ে ঢাকা সিটি করপোরেশনের ৭১ নং ওয়ার্ডের কমিশনার আলহাজ মোহাম্মদ হোসেন মোল্লা ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।
সাদেক হোসেন খোকা এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন।
