২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে আ. লীগের স্বাধীনতা দিবসের র‌্যালিতে বিএনপির হামলা, আওয়ামী লীগ নেতা নিহত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের র‌্যালিতে রোববার বিএনপি সমর্থকদের হামলায় একজন আওয়ামী লীগ নেতা নিহত এবং আরো চারজন গুরুতর আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নিহত আওয়ামী লীগ নেতার নাম শামছুল হক (৫৫)। 

সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে বেলা ১১টার সময় দলের পূর্ব নির্ধারিত স্বাধীনতা দিবসের র‌্যালি শুরু হলে বিএনপ সমর্থকরা হামলা চালায়। হামলায় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি শামছুল হক ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হয় আরো চারজন। 

আহতদের মধ্যে টগর (৩০) ও লতিফকে (২৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।