২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার কুমারখালীতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি: ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ার কুমারখালীতে একই স্থানে এবং একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পাল্টাপল্টি কর্মসূচি ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

স্থানীয় সূত্র জানায়, উপজেলা প্রশাসন রাত ৮টা থেকে মাইকিং করে ১৪৪ ধারা জারি করার ঘোষণা দেয়।

এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে আওয়ামী লীগ কুমারখালী রেল স্টেশন চত্বরে স্বাধীনতা দিবসের আয়োজন করে আসছে। এবার তারা একই স্থানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করে।

এদিকে উপজেলা বিএনপিও ওই স্থানে তাদের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

এতে দু’দলের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আহসান সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।