২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির দুর্গম সাজেকে অস্ত্র উদ্ধার

পার্বত্য জেলা খাগড়াছড়ির বাঘাইহাটের দুর্গম সাজেকের অরণ্য থেকে গুলি বিনিময়ের পর সেনা সদস্যরা সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, শনিবার ভোর রাতে বাঘাইহাটে সেনা বাহিনীর একটি টহল দলের সঙ্গে সন্ত্রীদের প্রায় আধ ঘন্টা গুলি বিনিময় হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

পরে সেনা সদস্যরা সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে দুটি বেলজিয়ামের তৈরি সাব মেশিনগান, ১২০ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি দূরবীন, একটি দিকদর্শন যন্ত্র, ৩৫টি কম্বল, পোষাক- আশাক ও গোপন নথিপত্র উদ্ধার করে।

নিরাপত্তা বাহিনীর ভাষ্যমতে, নথিপত্র থেকে তারা নিশ্চিত হয়েছে, এ সব অস্ত্র শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ’র (ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)।