২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় আওয়ামী লীগের কর্মসূচীতে ছাত্রদলের হামলায় ১ জন আহত

বরিশালের কলাপাড়া শহরের পানপট্টি সড়কে আওয়ামী লীগের গৃহীত স্বাধীনতা দিবসের  বিভিন্ন কর্মসূচী প্রচারকালে জাতীয়তাবাদী ছাত্রদল হামলা চালালে একজন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা শনিবার একথা জানায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

আহতের নাম পান্না (৩৭)। তিনি একজন রিক্সাচালক।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের গৃহীত স্বাধীনতা দিবসের  বিভিন্ন কর্মসূচী প্রচারকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ক্যাডাররা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই হামলা চালায়।

এসময় তারা আওয়ামী লীগের মাইক ছিনিয়ে নেয় এবং রিক্সাচালক পান্নাকে মারধর করে।