জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে পল্টন ময়দান থেকে মিছিল
১৯৭১ সালে পল্টন ময়দানে জাতীয় পতাকা উত্তোলন দিবস স্মরণে শত শত মানুষ একত্রিত হয়ে বৃহস্পতিবার রাজধানীর পল্টন ময়দান থেকে একটি মিছিল বের করেছেন।
জাতীয় পতাকার ভাবমূর্তি উর্ধে তুলে ধরার এবং যুব প্রজন্মকে মুক্তিযুদ্ধের ও অসাম্প্রদায়িকতার চেতনায় উদ্বুদ্ধ করে তোলার লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল এ মিছিলের আয়োজন করে।
মিছিল শেষে একটি আয়োজিত সমাবেশে মুক্তিযুদ্ধের সংগঠক এবং আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক, জাসদ নেতা সৈয়দ জাফর সাজ্জাদ, মইনুদ্দিন খান বাদল, শরিফ নুরুল আম্বিয়া এবং শিরিন আক্তার বক্তব্য রাখেন।
জাসদ নতুন প্রজন্মর কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিকে তুলে ধরতে ও সাম্পদায়িকতা প্রতিহত করতে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা পালনের উদ্যোগ নিয়েছে।
